A non gov organization.
“একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার জন্য শুধু প্রাতিষ্ঠানিক উন্নয়ন যথেষ্ট নয়; প্রয়োজন শিক্ষিত, সচেতন, মানবিক ও দায়িত্বশীল একটি প্রজন্ম। ARSP শিক্ষার্থী ও তরুণ সমাজের সম্ভাবনাকে সামনে নিয়ে আসার পাশাপাশি তাদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তোলার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, একটি সংগঠনের প্রকৃত সাফল্য শুধু তার কার্যক্রমের সংখ্যায় নয়, বরং সেই কার্যক্রমের মাধ্যমে কতজন মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি করা সম্ভব হয়েছে—তার মধ্যে নিহিত। ARSP-এর প্রতিটি উদ্যোগ যেন আরও বেশি শিক্ষার্থী ও মানুষের কাছে পৌঁছে যায় এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখে—এই প্রত্যাশা রাখি। সততা, ঐক্য ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে চলুক ARSP—সমাজের অগ্রগতির পথে।” __ NURUL HAQUE TALUKDAR __ ADVISOR